স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০৮

ছবি: এআই ছবি

গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের সন্দেহজনক উপসর্গ পাওয়া গেছে। এছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন।

হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের শরীরে।

এছাড়া ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন