জাতীয়

শ্রমিকদের ৩২ হাজার টাকা দাবির ধারেকাছেও নেই মালিকদের প্রস্তাবিত মজুরি : বাবুল আক্তার

মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবি করা ন্যূনতম ৩২ হাজার টাকার ধারেকাছেও নেই। তবে এটিই চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।

সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে এসব কথা বলেন পোশাকশ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন,  ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’

এ শ্রমিক নেতা বলেন, সোমবারের সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসতে চান তারা। পরিস্থিতি অনুযায়ী সোমবার রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ারও প্রস্তুতি রয়েছে শ্রমিকপক্ষের।

তিনি আরও বলেন, ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তির বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে। ফলে সংশোধিত প্রস্তাব পাওয়ার পর আলোচনা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন