রাজধানী

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার পর লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়।

পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলেও তা সম্ভব পারেনি বলে জানিয়েছেন সেখানে কর্মরত কর্মকর্তারা। 

ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গেল এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন তারা। 

এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছিলেন। হামলার সময় তারাও ভবনটিতে ছিলেন।

মামুন পাটোয়ারীর দাবি, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষের সঙ্গে শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যান।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও হামলার ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন