রাজনীতি

ডিসেম্বর নিয়ে খুনি শেখ হাসিনার চেয়েও কিছু লোক আত্মবিশ্বাসী : সারজিস

ডিসেম্বর নিয়ে খুনি শেখ হাসিনার চেয়েও  কিছু লোক আত্মবিশ্বাসী। এদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ডিসেম্বর নিয়ে খুনি শেখ হাসিনা যতটা না আত্মবিশ্বাসী, তার চেয়ে বেশি আত্মবিশ্বাস সম্পন্ন কিছু লোকের উৎপাত দেখা যাচ্ছে।

তিনি বলেন, যাদের মধ্যে কিছু দেখা যায় টকশোতে, কিছু সুশীল-বুদ্ধিজীবী-সিনিয়র সাংবাদিক রূপে, কিছু আইনজীবী কিংবা কালচারাল হনু হিসেবে।

এদেরকে চিনে রাখুন, প্রতিরোধ করুন। এরাই বিষফোঁড়া।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন