স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১১৩০

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩৬ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩১ জনের।

গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগের চারজন, ও সিলেট বিভাগের তিনজন রয়েছে।

এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের। অন্যদিকে, ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৮১ জনে। এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনের শরীরে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন