জাতীয়

রাজধানীতে গাড়ির গতি ৪ থেকে বেড়ে ঘণ্টায় ১১ কি.মি. : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার আমলে ঢাকায় যানবাহনের গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার, এখন যা প্রায় ১১ কিলোমিটার।  বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। ফলে যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যানজট নিরসনে ঢাকা শহরের ৫০ টি পয়েন্টে নতুন করে এআই সিগনাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন ট্রাফিক সিগনাল লাইট বসানো হয়েছে। সিগনাল ট্রাফিক সিগন্যল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি। আগামী মাস দুয়েকের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের বাকি রুটগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছে।

বিএনপির এমপি এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ১৯শে নভেম্বর যদি আমরা হিসাব ধরি, তাহলে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন