জাতীয়

ইউপি নির্বাচন শুরু হলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কারণ সবাই তখন এনগেজ হয়ে যাবে। মানুষ ভোটমুখী হবে। আর আমরা রাজনৈতিক দলের সাথে বসবো। আমরা সবার সহযোগিতা চাইবো। সবাই মিলে চেষ্টা করলে আমরা কাজটা করতে পারবো।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

এর আগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, এনআইডি-কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে আমরা মুক্তি চাই।এনআইডি-সংক্রান্ত কোনো ধরনের হয়রানি ও দুর্নীতি থাকবে না—এমন একটি পরিবেশ তৈরি করতে চাই।

তিনি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে, তার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি আরও বলেন, আমরা হয়তো সবাইকে স্মার্ট কার্ড দিতে পারবো না। কিন্তু একজন মানুষকে শুধু ডাউনলোড করে নিতে বললেই হবে না। গ্রামের অনেক মানুষ ডাউনলোড কী, সেটাই বোঝেন না। তাদের কাছে কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন