রাজধানী

মশাল মিছিল ও ককটেল নিক্ষেপের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেপ্তার

রাজধানীতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মশাল, ককটেল ও লাঠি জব্দ করা হয়।

নাশকতা ঠেকাতে ডিএমপি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ একসঙ্গে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন