জাতীয়

ভিসা আবেদনে তৃতীয় পক্ষকে অর্থ না দেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের আবেদনপত্রের তথ্য যাচাই এবং ভিসা-সংক্রান্ত কাজে মধ্যস্বত্বভোগী বা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর। নিজেকেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিতে হবে।

এছাড়া ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির শরণাপন্ন হওয়ার বিষয়ে সতর্কতা জানিয়ে  ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন