অপরাধ

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দীন।

তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ গ্রেপ্তার করা হয়েছেএ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত,  ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে  ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন