ফের টেকনাফের পাহাড়ে যৌথবাহিনীর অভিযান
আবারও কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা-নয়াপাড়া পাহাড়ি এলাকায় এ অভিযান শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে তিনটি মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের শতাধিক সদস্য অংশ নেন।
এর আগে গেল বৃহস্পতিবার বিকেলে একই এলাকায় অভিযান চালিয়ে একটি ৫৬ জনকে উদ্ধার করে যৌথবাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন।
এমএ//