রাজধানী

১০ লিটার পেট্রোলে প্রায় আধা লিটার কম, পূবালী ফিলিং ষ্টেশনকে জরিমানা

প্রতি ১০ লিটার পেট্রোলে ৪৬০ মি.লি. এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১০০ মি.লি. কম দেয়ায় রাজধানীর পূবালী ফিলিং স্টেশনেকে চার লক্ষ টাকা জরিমানা করেছে বিএসটিআই।

সোমবার (২ নভেম্বর) মতিঝিলে বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট  লুৎফুন্নেসা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

বিএসটিআই জানায়,  মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স পূবালী ফিলিং ষ্টেশন, মতিঝিল, ঢাকা এর ০৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এসময়  ০১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ৪৬০ মি.লি. এবং ০১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. জ্বালানি তেল কম পাওয়ায় ও পরিদর্শন কাজে বাঁধা প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৪,০০,০০০.০০ (চার লক্ষ) টাকা জরিমানা করা হয় ও ডিসপেন্সিং ইউনিট ০২টি বন্ধ করে দেয়া হয়।

জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন