আন্তর্জাতিক

এক ঘন্টা পেছানো হচ্ছে মিশরের ঘড়ির কাঁটা

প্রতিবছর মিশরে এপ্রিল মাসের শেষ শুক্রবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়। অর্থৎ, রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হয় রাত ১১টা থেকে। 

তাই, বৃহস্পতিবার (২৯ অক্টবর) দিবাগত রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পেছানো হবে।

পরিবর্তীত সময় অনুযায়ী, , মিশরের সময় আন্তর্জাতিক মান সময়ের (জিএমটি) সঙ্গে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টার ব্যবধানে থাকবে। দেশটির সময় অঞ্চল জিএমটি+৩ থেকে পরিবর্তিত হয়ে জিএমটি+২ হবে।

এক ঘণ্টা ঘড়ির কাঁটা পেছানোর ফলে দেশটির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও সময়ের পরিবর্তনে খেয়াল রাখতে হবে। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইট, অনলাইন বৈঠক ও অফিসের সময়সূচিতে দেশটির নতুন সময় বিবেচনায় রাখতে হবে। 

প্রায় এক দশক বন্ধ থাকার পর ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় মিশরে আবারও গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। দেশটির সরকার মনে করেন , গ্রীস্মকালীন সময়ে দিনের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানো এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকারী। 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন