জাতীয়

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি করেছে পু‌লিশ। এতে তাহ‌সি‌ফের নাক দিয়ে রক্ত বের হতে দেখা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতি‌বেদনটি তৈ‌রি করেছেন টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ব‌্যক্তির উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। মাথার চুল কালো, মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। চোখ ও মুখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার দুই হাত মাথার সামনে বাঁকানো ও মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। পেট ফোলা ছিল।

বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার পরনে কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা রঙের ট্রাউজার ছিল।

এর আগে মরদেহ উদ্ধারের পর নৌপুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে, মৃত ব্যক্তির হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন