ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২২৪৯
গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬০৫ জন। এছাড়া বরিশালে ২১১, চট্টগ্রামে ২১৭, ঢাকায় উত্তর সিটি করপোরেশনে ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১, খুলনায় ২৯৭, ময়মনসিংহে ১৫৫, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮২ ও সিলেটে ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন করে ২ হাজার ২৪৯ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে।
নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৪ জন।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৬৮ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।
এমএ//