জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির গণমাধ্যম সেল এ তথ্য জানায়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। আর মুখ্য সংগঠক করা হয়েছে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে।
এসি//