দেশজুড়ে

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এলাকাবাসীর কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছে। ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামিম রেজা জানান, মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন