দেশজুড়ে

কক্সবাজারের রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টার দিকে সংস্থাটির তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন সকাল ১০টার দিকে জানান, আগুনে সবকিছু পুড়ে কয়লার মতো হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন