দেশজুড়ে

এবার সীমান্ত থেকে ২ বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত।

শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, মাদক উদ্ধারের অভিযানে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় নতুন কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

পরে ভারতীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন