১৯ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান ওই দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি ১৯ অক্টোবর নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাজুস।
এসি//