জাতীয়

নারী ও শিশুর প্রতি সহিংসতায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগও জরুরি।

তিনি বলেন, দেশ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও কিছু বিষয়ে এখনো পিছিয়ে রয়েছে। সন্তানদের প্রতি নজর রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে, মেয়েদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায়ের শিকার হলে নীরব না থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে মার্শাল আর্ট শেখার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের অগ্রগতিও জড়িত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন