আন্তর্জাতিক

রিয়াদের পর এবার বন্ধ সৌদির দাম্মাম বিমানবন্দর

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরেও বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে দেশটির অন্যান্য রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর ফ্লাইটটি আবার দাম্মামের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬। পাশাপাশি ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে সংস্থাটির আরেকটি ফ্লাইট বিজি ৫৩৭। অর্থাৎ, সৌদি আরবের সব রুটে বিমান চলাচল বন্ধ হয়নি।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি সোমবার বেলা ১২টার মধ্যে প্রকাশ করা হবে।

বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন