অন্যান্য

মক্কা-মদিনার পবিত্রতা ক্ষুণ্নের ঘটনায় আজহারীর ফেসবুক পোস্ট

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

রোববার (১১ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, “মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন।”

তিনি আরও লেখেন, “পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।”

পোস্টের শেষাংশে মহান আল্লাহর কাছে পবিত্র দুই নগরীর সুরক্ষা কামনা করে আজহারী লেখেন, “হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন