পুনেতে রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষকৃত্য
ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মহারাষ্ট্রের পুনেতে তার খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
নানা পাটেকরের সামাজিক সংগঠন ‘নাম ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা গণেশ থোরাত জানান, বিকেল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে নেওয়া হবে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, পুনে শহরের উপকণ্ঠে দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়ির প্রাঙ্গণেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মর্যাদায় এই আয়োজন করা হবে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী নানা পাটেকর।
জানা গেছে, বুধবার রাত থেকেই মাথাব্যথার কথা বলছিলেন তিনি। পরে বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত মণিপাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে তাতে সাড়া দেননি তিনি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএ//