স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬০

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হলো। আর গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।

বুধবার (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ৩৭৬ জন। এছাড়া বরিশালে ২০০ জন, চট্টগ্রামে ২১৬ জন, ঢাকায় ৩৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১ জন, ময়মনসিংহে ১১০ জন, রাজশাহীতে ১৭৬ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেটে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৫২ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন