রাজনীতি

আওয়ামী লীগের মত বিএনপিও ব্যাংক খাত মাফিয়াদের হাতে তুলে দেয়ার চেষ্টা করছে

কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দিক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের মতো বিএনপি সরকারও ব্যাংক খাতকে নতুন করে অলিগার্ক মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে  তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন,  রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে ২০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে না দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হলে রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি হতে পারে। এতে বিএনপি ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, তিনি বলেন, ব্যাংক রেজুলেশনের ১৮(ক) ধারা সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে বাধ্য হয়ে বাতিল করেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৬ সালের মতো একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বিএনপি নতুন একটি ফর্মুলা সামনে আনতে চায়। এ জন্য দলটি প্রতারণামূলক নতুন ব্যবস্থায় যেতে পারে এবং ধর্মীয় কার্ড ব্যবহার করতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন