স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনায় নাদিম মাহমুদ নামে ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদ ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দফতর সম্পাদক নাদিম মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক কোনও ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার স্কুল ফিডিং কর্মসূচির জন্য রাখা ৩০ প্যাকেট দুধ নিয়ে যায় নাদিম। বুধবার বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি অইদি
পরে ওইদিন সকালে নাদিম ও তার দুই বন্ধু বিদ্যালয়ে গিয়ে নেওয়া দুধের ৩০ প্যাকেটের মধ্যে ২৭ প্যাকেট ফেরত দেন। এ সময় নাদিম দুধ নেয়ার কথা স্বীকার করে দাবি করেন, তারা তিন প্যাকেট দুধ খেয়েছেন।
আই/এ