দেশজুড়ে

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। 

শুক্রবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন