দেশজুড়ে

স্বামীকে মদ পান করিয়ে স্ত্রীকে ধর্ষণ

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর ওই নারীর স্বামী ও শাহজাহান পলাতক রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান ওই নারীকে  ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো জায়গাজমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন