দেশজুড়ে

আন্দোলন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ৩০ জনকে শোকজ

সরকারী নীতি আমান্য করে উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ও আন্দোলন করায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ১০০শয্যা হাসপাতালের ১১ জন ডাক্তার ও ৯ জন নার্স সহ ৩০ জন কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন গোলাম মাওলা এ নোটিশ করেন। এতে আগামী সাত কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত অলক কান্তি তালুকদার।

শোকজ প্রাপ্তরা হলেন- ডা. পার্থ সরকার, ডা. জান্নাতুল নেছা, ডা. মো. সায়েম, ডা. রাকিবুল ইসলাম, ডা. মো. অন্তিম হাসান, ডা. জয়া রানী দেবনাথ, ডা. মৌমিতা দাস, ডা. লিজা সরকার, ডা. পার্থ প্রতিম সেন, ডা. সৌরভ আহমেদ শাকিল ও ডা. মেহেদী হাসান পিয়াস।

নার্সরা হলো- রেহান আক্তার খানম, মণি আক্তার, রীণা রানী পাল, মনিরা আক্তার, সাবিকুন্নাহার, হিমা আক্তার, উম্মে হাবিবা সরকার, নূরে ফারজানা ও জান্নাতুল ফেরদৌস। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল নাজমুল ইসলাম, এমটি ল্যাব রেজাউল করিম রাজু, ফার্মাসিস্ট বাহারুল্লাহ্, হিসাব রক্ষক শামসুল হুদা, স্যাকমো শহিদুল রহমান, বিপ্লব হোসেন, শাজাহান সিরাজ, আলমগীর হোসেন, সিএইচসিপি মুশফিকুর রহমান বকুল ও অফিস সহায়ক মোঃ মুকুল।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা, টানাপোড়ন শুরু হয়। এরমধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অমান্য করে বিরুদ্ধাচরণ করেন একটি অংশ। চাকরিতে চেইন অফ কমান্ড বিনষ্ট, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কনফারেন্স রুম দখল, সরকারি সম্পদে অবৈধ অপব্যবহার, জমায়েত হয়ে সভার আয়োজন করেশ তারা। দায়িত্ব পালনে অবহেলা, আচরণবিধি লঙ্গন ও ষড়যন্ত্রে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ গোলাম মাওলা তাদেরকে শোকজ করেন।

তবে এ বিষয়ে শোকজ নোটিশ প্রাপ্তরা এখনও কোন মন্তব্য করেননি।

নেত্রকোনা সিভিল সার্জন ডা. মুহাম্মদ গোলাম মাওলা বলেন, চাকুরী বিধি লঙ্ঘন করায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স সহ ৩০জন কে শোকজ করা হয়েছে। তবে তাদের নোটিশের জবাব পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন