দেশজুড়ে

কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় একজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন

এর আগে দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গতকাল বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন