তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
রাজধানীর ফার্মগেইট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ডিএমপি তেজগাও বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের কাছে তথ্য ছিল, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ওই মসজিদে জড়ো হবেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ঘটনার পরে এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা তেজগাঁও থানায় এসেছেন। তারা বিষয়টি যাচাইবাছাই করছেন। এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে তারা জানিয়েছেন।
আই/এ