আন্তর্জাতিক

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, মৃত বেড়ে ৭৭

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিপাইন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, তালিকায় থাকা চারজন জাহাজে ওঠেননি।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, আগুন লাগার পর জাহাজটি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে টিকিট ও যাত্রী তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য যাচাইয়ের কাজ এখনো চলছে। ফলে নিহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছাকাছি সমুদ্র এলাকায় জাহাজটিতে আগুন লাগে।

আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন