জাতীয়

সরকারের পক্ষ থেকে ইউপি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি : ডা.জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন,  নির্বাচন কমিশন যে তারিখ বা সময়সীমার কথা বলেছে, ঠিক সেই সময়েই নির্বাচন হবেই এমন নয়। আবার হবে না, সেটাও বলা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি

তথ্য উপদেষ্টা বলেন, সংবিধানে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচন আইন দ্বারা নির্ধারিত। ফলে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয় করেই নির্বাচন কমিশনকে এগোতে হবে। সরকার কখন নির্বাচন করবে, সে বিষয়ে মোটামুটি একটি ধারণা ইতোমধ্যে জানানো হয়েছে। সেটিকে অনুসরণ করেই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনে যাবে। নির্বাচন অবশ্যই হবে। এ নিয়ে কোনও বিভ্রান্তি নেই।

ইসি আইন ভঙ্গ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন ভঙ্গ করেছে। এভাবে আমি বলতে চাই না। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও আপনারা ব্যাখ্যা চাইতে পারেন। তাদের কাছে প্রশ্ন করলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সাত আসামির মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন,  মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনও সম্পর্ক নেইকারও ফাঁসির রায় দেখে ভীষণ খুশি হওয়ার চেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা আমাদের সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে পারছি কিনা

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন