প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১ অক্টোবর ফেনী সফরে যাবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরের তারিখ পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে।
সফরকালে পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের’ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এমএ//