রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুরের মধ্যেই হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
আর/আই