রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৫০, লালবাগ বিভাগে ৪১, রমনা বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৫ এবং গুলশান বিভাগে ১৮ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ সাতজন ও সন্ত্রাসবিরোধী ও আন্তঃদেশীয় অপরাধ দমন বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩টি ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মুঠোফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন