জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক পোস্টের মাধ্যমে জানায়, সাক্ষাতে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন তিনি।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাতে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন