দেশজুড়ে

পাহাড়ে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনকে আটক করলো স্থানীয়রা

কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশ সোপর্দ করে স্থানীয়রা বাকি চার জন পালিয়ে গেলেও তাদের আটকে পুলিশের অভিযান চলছে।  আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব। সে চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ীর সাদ্ধেরমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।   আজ (৩০ আগস্ট) ভোরে বিষয়টি নজরে এলে স্থানীয়রা একজনকে আটক করে  বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন

ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানায়,  সিয়াম নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে গতকাল তারা কুমিল্লার ধর্মসাগর পাড়ে ঘুরতে যায়।  সেখান থেকে ওই যুবক তাকে লালমাই পাহাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়।  পাহাড়ে আগে থেকে অপেক্ষা করেছিল যুবকের আরও চার বন্ধু।  পরে রাতভর পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে তারা।  

ভোরে অসুস্থ অবস্থায় কিশোরীকে পাহাড় থেকে নামিয়ে আনার সময় স্থানীয়দের সন্দেহ হয়।  তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় কিশোরী ঘটনাটি স্থানীয়দের জানায়।  তখন একজনকে আটক করে স্থানীয়রা। এ সময় বাকি চার জন পালিয়ে যায়।

 পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চার জনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। ওই কিশোরী সুস্থ হওয়ার পর বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন