জাতীয়

চলতি সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে চলতি সপ্তাহেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এজন্য শুধু বৃহস্পতিবার একদিন ছুটি নিতে হবে। তাহলেই বুধবারের সরকারি ছুটির পর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) একদিনের ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটানো সম্ভব হবে।

শুধু সরকারি চাকরিজীবী নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার ছুটি নিয়ে চার দিনের এই অবকাশ উপভোগ করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন গত ১৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও এসব সেবায় নিয়োজিত কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন