আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা ট্রাম্পের, মানচিত্র প্রকাশ

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৩ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে

এর আগে গেল ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির একপাশে ইরান ও অপর পাশে ওমান অবস্থিত

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করলে হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গেল ১৭ জুন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং হরমুজ থেকে অবরোধ তুলে নেয় ইরান

তবে ১৩ জুলাই সেই চুক্তি থেকে বেরিয়ে যায় তেহরান এবং হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ জারি করে, যা এখনও বলবৎ রয়েছে।

এদিকে গেল ১২ আগস্ট মেরিল্যান্ড অঙ্গরাজ্যে জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিজুড়ে মাইন বিছিয়ে রাখলেও মার্কিন নৌবাহিনী তা পরিষ্কার করছে এবং বর্তমানে হরমুজের পুরোটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন