আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে হালনাগাদ তথ্য নেই : রণধীর জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন কোনো হালনাগাদ তথ্য দিল্লির কাছে নেই বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন,  ভারতে শেখ হাসিনার আগের প্রকাশ্য উপস্থিতির বিষয়ে দিল্লির অবস্থান ‌‌‘‘পুনরাবৃত্তির প্রয়োজন নেই’’ এবং প্রত্যর্পণের অনুরোধ আইনগত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও ব্রিকস সম্মেলনে ঢাকার অংশগ্রহণ নিশ্চিত কি না, এই বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে কোনো হালনাগাদ কোনো তথ্য থাকলে তা দ্রুত জানানো হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিদ্যুৎ কিংবা জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন