প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, "গতকাল আমাদের হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আপনি যে আমন্ত্রণের কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে জানিয়ে রাখি—আমরা দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে আয়োজিত ব্রিকস-এর 'আউটরিচ সেশন'-এ যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের নিয়মিত অবহিত করতে থাকব।"
গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয়নি।
আই/এ