হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। পরীক্ষায় ৮৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ১২৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২১ হাজার ১৩ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৮২৭ শিশু।
এমএ//