দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ছবি: প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রাঘাতে জিল্লার হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চরপাঙ্গাসী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জিল্লার হোসেন চরপাঙ্গাসী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির কাছেই ধানক্ষেতে মাছ ধরতে যান জিল্লার হোসেন। তখন বজ্রসহ বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে ওই কৃষকের ওপর বজ্রপাত হয়। তিনি মাঠেই প্রাণ হারান।

বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ওসি মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন