দেশজুড়ে

লজ্জাবতী বানর লোকালয়ে, গারো পাহাড়ে অবমুক্ত

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের কর্মীদের কাছে বানরটি হস্তান্তর করেন। পরে তারা বানরটিকে গারো পাহাড়ের বনে অবমুক্ত করেন।

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ থেকে বানরটি উদ্ধার করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের অন্ধকারে মাদ্রাসাতুল ইনসাফ চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। তারা প্রাণীটিকে কৌশলে আটকে খাঁচাবন্দী করেন। পরে সেভ দ্যা এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবীদের বিষয়টি জানান তারা।

খবর পেয়ে  স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করেন। পরে সেটিকে উদ্ধার করে এলাকার গারো পাহাড়েরর গহীন বনে নিরাপদে  অবমুক্ত করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন