ঢামেকে ময়লার ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রোববার (০৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এসআই রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটিকে দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে
তিনি আরও জানান, এ সময় মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল। নবজাতকটি মেয়ে এবং তার বয়স আনুমানিক একদিন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আর/আই