জনদুর্ভোগ

আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (০২ আগস্ট) গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

শনিবার (০১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— বটতলা, গোহাটা রোড, শিক্ষকপল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাঁদমারী, ব্যাংকপাড়া, হীরাবাড়ী, মোহাম্মদপাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ী, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ কাজে গ্রাহকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

দুর্ঘটনা এড়ানো এবং বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অবহিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগেই মাইকিং করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন