দেশজুড়ে

ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৩

ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ঝড়ো বাতাসে হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অরুন দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। নিখোঁজ ব্যক্তিরা হলেন জগন্নাথপুরের ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মইয়ার হাওরপাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুর এলাকার কয়েকজন অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত তিনটার দিকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।

নৌকা ডোবার পর বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে ওই চার ব্যক্তি নিখোঁজ হন। আজ সকালে জগ্ননাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরিরা অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন