দেশজুড়ে

অনলাইন জুয়ার আসরে র‌্যাবের অভিযান, এজেন্টসহ আটক ৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে মূল এজেন্টসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেটসংলগ্ন শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব-৯-এর একটি দল। এ সময় ইন্টারনেটের মাধ্যমে অনলাইন বেটিংয়ে জড়িত অবস্থায় আটজনকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরনবী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বেটিং সাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, আটক আটজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অনলাইন জুয়া বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন